কিভাবে VS Code এ C++ সেটআপ করবেন। [C & C++ Setup 2026]

 







কিভাবে VS Code এ C++ সেটআপ করবেন 

VS Code (Visual Code Studio)। এই সফটওয়্যারটার সাথে আমরা অনেকেই পরিচিত। বিশেষ করে কোডার এবং ইঞ্জিনিয়াররা। VS Code এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে পৃথিবীর পায় সব রকম করে করা যায়। তবে প্রথম অবস্থায় নতুন কোনো ল্যাংগুয়েজ রান করতে গেলে সেটা কে সেটআপ করতে হয়। অনেকেই C++ শেখা শুরু করতে চান, কিন্তু প্রথম সমস্যাটা হয় সেটআপ নিয়ে। কম্পাইলার কোথায় পাবো? VS Code এ কিভাবে রান করবো? path কিভাবে সেট করবো? এসব নিয়ে অনেক ঝামেলা মনে হয়। শুরুতে অনেকেই Codeblocks দিয়ে স্টার্ট করে, কিন্তু দিন শেষে সেই VS Code এই ফিরে আসতে হয়।

তো আজকে আমরা দেখবো কিভাবে VS Code এ C++ সেটআপ করতে হয় স্টেপ বাই স্টেপ। মূলত C এবং C++ এর সেটআপ একই।

তো প্রথমেই আমাদেরকে VS Code ইন্সটল করতে হবে।

ধাপ ১: VS Code ইনস্টল করা

প্রথমে আমাদেরকে Visual Studio Code ইন্সটল করতে হবে। আপনারা চাইলে Microsoft Store থেকেও ডাউনলোড করতে পারেন। আবার নিচের লিংক থেকেও করতে পারেন। এটা তাদের অফিশিয়াল ওয়েবসাইট। Download VS Code এখানে গিয়ে Windows ভার্সন ডাউনলোড করে নিবেন।

ধাপ ২: MinGW সেটআপ

Mingw হলো Minimalist GNU for Windows। মূলত এটাই C এবং C++ এর কম্পাইলার। মূলত এটা সেটআপ নিয়েই যত সমস্যা। তবে Codeblocks ব্যবহার করলে এটা আলাদা করে সেটআপ করতে হয় না। একাএকাই হয়ে যায়। 


তো প্রথমেই আমাদেরকে এটা ডাউনলোড করতে হবে। এটাকে দুভাবে ডাউনলোড করা যায়,


১. Installer ডাউনলোড করে টার্মিনালে রান করে পুরো ফাইল ডাউনলোড করা, 

MinGW Setup এখানে ডিটেইলসে ডাউনলোড প্রসেস দেওয়া আছে, কিন্তু আমি আর ওটা দেখালাম না! কারণ অই নিয়মে আমরা সেটআপ করবো না। ওটা অনেক সময় সাপেক্ষ।


২. ডিরেক্ট ইন্সটল ফাইল থেকে সেটআপ করা

যেহেতু পুরা ফাইল ডাউনলোড করে সেটআপ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই এটা ডাউনলোড করে সরাসরি ব্যবহার করাই বেটার অপশন। আমি নিজেও এভাবেই ব্যবহার করি।

Download MinGW এখানে থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে C ড্রাইভে Extract করে নিবেন।

ধাপ ৩: MinGW এর Path সেট করা

যেহেতু আপনি MinGW ডাউনলোড করেছেন, এখন এটাকে Windows এর Environment Variable এ যুক্ত করতে হবে।

Step 1

Windows search এ লিখুনঃ Environment Variables

তারপর ক্লিক করুন Edit the system environment variables

Step 2

নতুন উইন্ডোতে ক্লিক করুনঃ Environment Variables


Step 3

System variables থেকে Path নির্বাচন করুন। তারপর Edit এ ক্লিক করুন

Step 4

এখন New চাপুন এবং MinGW এর bin folder এর path দিন।

উদাহরণ:

C:\MinGW\bin

অথবা

C:\mingw64\bin

তারপর সব গুলা OK দিয়ে দিন।

ধাপ ৪: MinGW ঠিকভাবে কাজ করছে কিনা চেক করা

এখন যাচাই করতে হবে কম্পাইলার ঠিকভাবে কাজ করছে কিনা! VS Code অথবা Windows এ Command Prompt খুলুন।

লিখুন: g++ --version

যদি এরকম কিছু দেখায়:

g++ (MinGW) 13.2.0

তাহলে বুঝবেন MinGW ঠিকভাবে সেট হয়েছে। না হলে আগের সব গুলা স্টেপ আবার চেক দিন, ঠিকভাবে করে করেছেন কিনা!

ধাপ ৫: VS Code এ C++ ফাইল তৈরি করা

এখন আমরা প্রথম C++ কোড লিখবো। তো VS Code ওপেন করুন। তারপর একটি নতুন ফোল্ডার খুলুন, Open Folder এ ক্লিক করে ফোল্ডার সিলেক্ট করতে হবে। তবে অবশ্যই একটা ফোল্ডার আগে থেকেই খুলে রাখতে হবে।

একটি ফাইল তৈরি করুন, main.cpp

ছোট্ট টিপস

সরাসরি ফোল্ডারে গিয়ে VS Code ওপেন করতে পারবেন। এজন্য কাঙ্খিত ফোল্ডারে গিয়ে Command Prompt এ Code . লিখে Enter দিলেই VSCode ওপেন হয়ে যাবে। 

ধাপ ৬: প্রথম C++ কোড লেখা

main.cpp ফাইলের মধ্যে কোড লিখুন, ডেমো হিসেবে এই কোডটা লিখলাম

#include <iostream>

using namespace std;


int main(){

    cout << "Hello World";

    

}


এখন ফাইলটি Ctrl + S দিয়ে সেভ করুন। তবে বেটার হয় File এ ক্লিক করে Auto Save অন করে দেওয়া। VSCode এতো বেশি জনপ্রিয় হবার কারণ কিন্তু এই Auto Save ফিচারটাই।

ধাপ ৭: C/C++ Extension ইনস্টল করা

VS Code ইন্সটল করা হয়ে গেলে, ওপেন করার পর বাম পাশে Extensions icon এ ক্লিক করুন।

সার্চ বক্সে লিখুন: C++

Microsoft এর C/C++ extension গুলা ইনস্টল করুন। ২-৩ টা থাকবে সব গুলাই ইন্সটল হয়ে যাবে।

এই extension টি ইনস্টল করলে VS Code এ

• Syntax highlight
• Debugging support
• IntelliSense

সবকিছু কাজ করবে।

ধাপ ৮: প্রোগ্রাম রান করা

এবার আরেকটা Extension ইনস্টল করতে হবে, Code Runner।

ইনস্টল হয়ে গেলে VS Code এর Settings এ গিয়ে Run in Terminal লিখে সার্চ করতে হবে এবং এটায় টিক দিয়ে হবে। এতে করে কোড সব সময় টার্মিনালে রান হবে।

ডান পাশে ত্রিভুজের মতো Icon টায় ক্লিক দিতে হবে। এখানে Debug C/C++ File এ ক্লিক করে MinGW ফাইল সিলেক্ট করে দিতে হবে।

 

এরপর থেকে Run Code দিয়ে রান করতে হবে। দেখুন আউটপুট হিসেবে Hello World চলে এসেছে। এখন থেকে শুধু রান কোড বাটনে ক্লিক করেই কোড রান করা যাবে।

এভাবেই VS Code এ আপনার C++ কোড রান হবে।

FAQs

Problem 1

g++ is not recognized

কারণ: MinGW এর path ঠিকভাবে সেট করা হয়নি।

Solution: Environment variable এ গিয়ে আবার path ঠিক করুন।

Problem 2

Terminal এ run হচ্ছে না

Solution: VS Code restart করুন। তাও কাজ না হলে PC Restart করুন। 

আমার মতামত

VS Code এ C++ সেটআপ করা প্রথমে একটু জটিল মনে হলেও আসলে খুব সহজ। একবার MinGW এবং PATH ঠিকভাবে সেট হয়ে গেলে এরপর থেকে আপনি সহজেই C++ কোড লিখে রান করতে পারবেন।

কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 


Post a Comment

Previous Post Next Post